| | |

অর্থনীতি

আনন্দ বা মঙ্গল নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

রোববার (৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে কোনো বিভাজন বা বিতর্ক সৃষ্টি করতে চায় না সরকার। তাই ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নামের পরিবর্তে এবার থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের একটি প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য, যা বহু বছর ধরে বিভিন্ন আয়োজনে পালিত হয়ে আসছে। তবে শোভাযাত্রার নাম নিয়ে অতীতে নানা মতভেদ দেখা গেছে।

মন্ত্রী উল্লেখ করেন, বিভিন্ন সময় রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে শোভাযাত্রার নাম পরিবর্তন হয়েছে। এসব বিতর্ক এড়াতেই নতুন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ নাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া তিনি জানান, নতুন নামটি আন্তর্জাতিক সংস্থা UNESCO-কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনকে আরও ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি