| | |

চট্টগ্রাম

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ২ টি বন্দুক উদ্ধার

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বিশেষ অভিযানে ২টি এক নলা বন্দুক উদ্ধার♦
ডলু সাঙ্গু ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে দুইটি এক নলা বন্দুক উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যগণ গতরাত (১০ এপ্রিল ২০২৬) আনুমানিক ২১:০০ ঘটিকায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ফকির টিলা এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনা করেন।

থানা সূত্র জানায়, চেকপোস্ট চলাকালীন সময় একটি সিএনজি অটো রিকশাকে সিগন্যাল দিলে তাতে থাকা ব্যক্তিরা পুলিশি তৎপরতা বুঝতে পেরে অটো রিকশাটিকে দ্রুত গতিতে পার্শ্ববর্তী একটি সড়ক দিয়ে চালিয়ে নিয়ে যায়। আরোহীরা পাহাড়ি এলাকায় নেমে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত সিএনজি তল্লাশি করে ০২ (দুই) টি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং সিএনজি অটোরিকশাটি জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ জানিয়েছেন।

তিনি আরো জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিএনজি চালককে শনাক্ত করা হয়েছে। তার নাম মোঃ মিনহাজ (৩২), পিতা- মৃত বাচা আহাম্মদ, মাতা- শেলু আক্তার, সাং- ফকিরটিলা, পূর্ব খুরুশিয়া, ০৭নং ওয়ার্ড, ১০নং পদুয়া ইউনিয়ন, থানা- দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম।

বর্তমানে সিএনজি চালকসহ অজ্ঞাতনামা আরও ০২ (দুই) জন আসামী পলাতক রয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

ক্যাটাগরি