| | |

চট্টগ্রাম

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার, পৃথক ২টি মামলা রুজু

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার, পৃথক ২টি মামলা রুজু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ (তিন) জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এ ঘটনায় পৃথক ০২ (দুই)টি মামলা রুজু করা হয়েছে।

অদ্য ১৬/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় সাতকানিয়া থানার এসআই (নিঃ) মোঃ এমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতকানিয়া থানাধীন ০৭নং মার্দাশা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামিরা হলো—(১) মোঃ আকিব (২০), পিতা-মোঃ মজনু, সাং-রহমত পাড়া, রাউজান,

(২) মোঃ রবিন (২৬), পিতা-আইয়ুব আলী, সাং-আলিখীল, রাউজান,

(৩) মোঃ রাশেদুল ইসলাম (১৯), পিতা-আবুল কালাম, সাং-খুরুস্কুল, কক্সবাজার সদর।

এ সময় তাদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী এলজি, ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ০১টি ধারালো কিরিছ, ০২ রাউন্ড সীসা কার্তুজ এবং ০৬টি মুখোশ (মাস্ক) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা ডাকাত সফি ও ইলিয়াসের নেতৃত্বে সংঘবদ্ধভাবে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, “এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ০২টি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ক্যাটাগরি