| | |

চট্টগ্রাম

সাতকানিয়ায় চোলাই মদ ও বাইকসহ আটক ১

সাতকানিয়ায় চোলাই মদ ও বাইকসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ায় জনসাধারণের সহায়তায় ০৪ লিটার ৭৫০ মিঃ লিঃ দেশীয় তৈরী চোলাই মদ এবং ০১ (এক) টি লাল রংয়ের হিরো গ্লামার মোটর সাইকেলসহ একজন আটক হয়েছে।

আটককৃতের নাম উজ্জল দে (৫২)। (পিতা-মৃত হারাধন দে, মাতা-লক্ষ্মী রাণী দে, সাং-খরণদ্বীপ, মদু সুদন দত্তের বাড়ী, ০৮নং ওয়ার্ড, শ্রীপুর খরণদ্বীপ ইউপি, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা : মসজিদ কলোনী, নার্স কলেজের পাশে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন, থানা-পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রাম।)

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, মদ বহনকারীকে জন সাধারণ আটক করে সাতকানিয়া থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত আসামীকে গ্রেফতার করতঃ আসামীর হেফাজতে থাকা ০৪ লিটার ৭৫০ মিঃ লিঃ দেশীয় তৈরী চোলাই মদ এবং ০১ (এক) টি লাল রংয়ের হিরো গ্লামার মোটর সাইকেল উদ্ধার করত জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং সাতকানিয়া থানার মামলা নং-১৬, তারিখ-১৬ এপ্রিল, ২০২৬ ইং, ধারা-৩৬ (১) সারণির ২৪ (ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।”

ক্যাটাগরি