| | |

অর্থনীতি

মুরগীর খামারের আড়ালে ইয়াবা কারবার

মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার
ডলু সাঙ্গু ডেস্ক : মুরগির খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুরুল হোসেনের মুরগির খামারে অভিযান চালানো হয়। তখন খামারের ভেতরের পশ্চিম পাশে একটি খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”

ওসি আরো জানান, “পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিন জন আসামি পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ক্যাটাগরি