| | |

সারাদেশ

বিএমএসএস বাংলাদেশের ২০২৬–২৭ নির্বাহী কমিটি ঘোষণা

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) বাংলাদেশের ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা এবং মানবসেবার অঙ্গীকার নিয়ে সংগঠনটির নতুন কমিটি যাত্রা শুরু করেছে।

নতুন নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকা তাবাসসুম ফারিহা। ভাইস প্রেসিডেন্ট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন আফসার উদ্দিন আহমেদ আসিফ এবং ভাইস প্রেসিডেন্ট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে রয়েছেন ফারিয়া তাসনিম।

কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন বন্ধন চন্দ্র মণ্ডল। এছাড়া ভাইস প্রেসিডেন্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং পদে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ শাওন, ভাইস প্রেসিডেন্ট ফর পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব আহমেদ তাহসিন এবং ভাইস প্রেসিডেন্ট ফর ফাইন্যান্স হিসেবে রয়েছেন ফয়সাল হাসান।

নতুন কার্যবর্ষে বিএমএসএস বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা। বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে নতুন কমিটির।

নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশজুড়ে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিএমএসএস বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির সদস্য ও শুভানুধ্যায়ীরা।

ক্যাটাগরি