| | |

চট্টগ্রাম

কর্ণফুলীতে এএসআই নুরুল আমিনের বিরুদ্ধে ইয়াবা আত্মসাৎ ও মাসোয়ারা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায়, অপরাধপ্রবণ বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ এবং ব্যবসায়ীদের হয়রানিসহ একাধিক অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট, ইছানগর, চরলক্ষ্যা ও শিকলবাহা নতুন ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করেন এএসআই নুরুল আমিন। এ ছাড়া নতুন ব্রিজ এলাকায় চোরাই তেল, কাঠ ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন ব্যবসায়ীকে ফাঁসানো ও হয়রানির ঘটনাতেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ৬০০ পিস মাদকসহ আবুল বশর রাজু ও আলমগীরসহ দুজনকে ধরে মাদক মামলায় গ্রেপ্তার না দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ৮৮ ধারায় তাঁদের চালান দেওয়া হয়।

অভিযোগগুলোর বিষয়ে এএসআই নুরুল আমিনকে একাধিক কল দিলেও পাওয়া যায় নি।

ক্যাটাগরি